এশিয়া কাপ ফাইনাল, শ্রীলঙ্কা বনাম ভারতঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

সেপ্টে. 16, 2023

Spread the love

India vs Srilanka. ( Image Source: Twitter )

রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালের মঞ্চে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যাম্স দেখিয়ে ফাইনালে পৌঁছেছে শ্রীলঙ্কা।  অন্যদিকে এবারের এশিয়া কাপে ভারতীয় দলও রয়েছে অসাধারণ ফর্মে। বিশেষ করে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ রয়েছে দুরন্ত ফর্মে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও যে ভারতীয় দল সেই পারফরম্যান্সই ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত  দাসুন শনাকা নাকি রোহিত শর্মার কার মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

সুপার ফোরের মঞ্চেশ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল জিততে পারলেও, শ্রীলঙ্কার স্পিন আক্রমণ কিন্তু ভারতীয় ব্যাটিং লাইনআপকে বেশ সমস্যায় ফেলেছিল। রোহিত শর্মাকে বাদ দিলে সেই ম্যাচেভারতীয়দলের কোমনও ব্যাটারইব বড় রানের ইনিংস খেলতে পারেনি। শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে একাই কার্যত ধসিয়ে দিয়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে। এশিয়া কাপের ফাইনালের মঞ্চেও যে তিনিই শ্রীলঙ্কার অন্যতম প্রকদান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেএই প্রেমদাসা স্টেডিয়ামেই হতে চলেছে খেলা।

অন্যদিকে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে ভারত। যদিও সেই স্মৃতি যে ভারতীয় দল বেশীক্ষণ মনে রাখতে চাইবে না তা বেশ স্পষ্ট। বাংলাদেশের বিরুদ্ধে দলের একাধিক তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। বিরাট কোহলি,জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজদের মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালের মঞ্চেই ফিরতে চলেছে তারা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এছাড়া এই মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন কুলদীপ যাদব। এই ম্যাচেও যে ভারতীয় দলকে ভরসা যোগাচ্ছেন তিনি তা বেশ স্পষ্ট।

পিচ কন্ডিশন

প্রেমদাসা স্টেডিয়ামের এই পিচে ব্যাটিং করাটা খুব একটা সহজ হবে না। ব্যাটে সেভাবে বল আসে না এখানে। সেইসঙ্গে সময় এগনোর সঙ্গে সঙ্গে এখানে স্পিনাররাও যথেষ্ট সুবিধা পাবেন। মনে করা হচ্ছে ফাইনালের মঞ্চে লো স্কোরিং ম্যাচই হতে চলেছে। এই পিচে ব্যাটারদেরই প্রতিকূল পরিস্থিতিতে বাড়তি দক্ষতা দেখাতে হবে। সেইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানে টস জিতলে অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তই নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কাঃ  পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা, দুনিথ ওয়েল্লালাগে, দুশন হেমন্ত, প্রমোদ মদুশন, মথিসা পাথিরানা

ভারতঃ  রোহিতশর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দি্ক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর/ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কা বনাম ভারত হেড টু হেড

ম্যাচ – ১৬৬। ভারত – ৯৭। শ্রীলঙ্কা – ৫৭। ড্র – ১। ফলাফল হয়নি – ১১

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – দুপুর ৩টে( ভারতীয় সময় )

টেলিভিশন সম্প্রচার- স্চার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

The post এশিয়া কাপ ফাইনাল, শ্রীলঙ্কা বনাম ভারতঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
FC Bayern এশিয়ার iGaming ব্র্যান্ড Mega Casino World-এর সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছে
ফুটবল আইকন লুকাস পোডলস্কি মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিলেন
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador