সিপিএল ২০২৩, ফাইনাল, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গুয়ানা আমাজন ওয়ারিয়র্স: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

সেপ্টে. 24, 2023

Spread the love

Guyana Amazon Warriors and Trinbago Knight Riders. (Photo Source: Twitter)

২৫শে সেপ্টেম্বর, সোমবার, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৩-এর ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) এবং গুয়ানা আমাজন ওয়ারিয়র্স (জিইউওয়াই) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই মরসুমে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং গুয়ানা আমাজন ওয়ারিয়র্স এখনও পর্যন্ত তিনবার একে অপরের মুখোমুখি হয়েছে। লিগ পর্বে টিকেআরের বিরুদ্ধে দুটি ম্যাচেই জয় পেয়েছিল জিইউওয়াই। এরপর প্লে-অফসের দ্বিতীয় ম্যাচে ইমরান তাহিরের নেতৃত্বাধীন দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল কায়রণ পোলার্ডের নেতৃত্বাধীন দল। এই ম্যাচটিতে ৭ উইকেটে জয় পেয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। প্লে-অফসের শেষ ম্যাচে জামাইকা তালাওহসকে (জেএএম) হারানোর মাধ্যমে ফাইনালে পৌঁছেছে জিইউওয়াই। এই মরসুমে কোন দল ট্রফি জেতে সেটাই এখন দেখার বিষয়।

প্লে-অফসের দ্বিতীয় ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করেছিল গুয়ানা আমাজন ওয়ারিয়র্স। ত্রিনবাগো নাইট রাইডার্স ১৮.১ ওভারে ৩ উইকেটে ১৬৭ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। এই ম্যাচটিতে চ্যাডউইক ওয়াল্টন ৫৭ বলে অপরাজিত ৮০ রান করেছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।

পিচ রিপোর্ট

প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগই সুবিধা পাবে। শুরুর দিকের ওভারগুলিতে পেসাররা পিচ থেকে হালকা সুইং পাবেন। অন্যদিকে, মাঝের ওভারগুলিতে স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তবে এই পিচে ব্যাট হাতে সেট হয়ে গেলে রান করা খুবই সহজ হয়ে যাবে। এই মাঠে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।

সম্ভাব্য একাদশ

ত্রিনবাগো নাইট রাইডার্স

চ্যাডউইক ওয়াল্টন, মার্ক ডেয়াল, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কায়রণ পোলার্ড (অধিনায়ক), আকিল হোসেন, আন্দ্রে রাসেল, কেসি কার্টি, ডোয়েন ব্রাভো, আলি খান, ওয়াকার সালামখেইল, টেরেন্স হিন্ডস।

গুয়ানা আমাজন ওয়ারিয়র্স

সাইম আইয়ুব, কেভলন অ্যান্ডারসন, শাই হোপ, শিমরন হেটমায়ার, আজম খান (উইকেটরক্ষক), ডোয়েন প্রিটোরিয়াস, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, গুড়াকেশ মতি, রন্সফোর্ড বিটন, ইমরান তাহির (অধিনায়ক)।

ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গুয়ানা আমাজন ওয়ারিয়র্স হেড টু হেড

ম্যাচ – ২৮ | ত্রিনবাগো নাইট রাইডার্স – ১৪ | গুয়ানা আমাজন ওয়ারিয়র্স – ১৪

সম্প্রচার বিবরণী

ম্যাচ – ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গুয়ানা আমাজন ওয়ারিয়র্স

সময় – ভোর ৪:৩০টে

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইট

The post সিপিএল ২০২৩, ফাইনাল, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম গুয়ানা আমাজন ওয়ারিয়র্স: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
FC Bayern এশিয়ার iGaming ব্র্যান্ড Mega Casino World-এর সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছে
ফুটবল আইকন লুকাস পোডলস্কি মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিলেন
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador