সচিন, ধোনিদের ছাপিয়ে যাওয়ার সুযোগ বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের সামনে

নভে. 17, 2023

Spread the love

Ravichandran Ashwin & Virat Kohli. ( Photo Source: Robert Cianflone, Matt Roberts-ICC/ICC via Getty Images )

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সবচেয়ে বড় পরীক্ষায় নামছে ভারতীয় দল। ২০ বছর আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মাদের সামনে। প্রতিপক্ষ আবারও সেই অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিততে পারলে যে ভারতীয় দল বহু উত্তরের জবাব দিতে পারবে তা বলার অপেক্ষা রাখে না। আবার সেই মঞ্চেই বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের সামনে রয়েছে এক নতুন ইতিহাস গড়ার হাতছানি। ভারতীয় ক্রিকেটার হিসাবে দুবার বিশ্বজয়ী হওয়ার হাতছানি রয়েছে তাদের সামনে।

২০১১ সালে প্রথমবার দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে নেমেছিলেন এই দুই তারকা ক্রিকেটার। সেই থেকেই পথ চলা শুরু হয়েছে। এবারের বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের সদস্য হিসাবে রয়েছেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। দেশের জার্সিতে নিজের সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। এই মুহূর্তে সর্বোচ্চ রানের মালিকও তিনি। সেখানেই রবিচন্দ্রন অশ্বিন এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে একটিই ম্যাচ খেলেছেন। ফাইনালে তাঁকে খেলানোর কথা চললেও, শেষপর্যন্ত তিনি মাঠে নামেন কিনা সেটা তো সময়ই বলবে।

২০১১ সালের বিশ্বকাপে বিরাট কোহলি

Virat Kohli. ( Photo Source: Robert Cianflone/Getty Images )

২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিরাট কোহলি। কেরিয়ারের প্রথম বিশ্বকাপ হলেও, বেশ কয়েকটি ম্যাচেই নিজের সেরা পারফরম্যান্সের ছাপ রেখেছিলেন এই তারকা ক্রিকেটার। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে বিরাট কোহলির ৩৫ রানের ইনিংস ভারতকে জয়ের দিকে যে অনেকটাই এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে গোটা প্রতিযোগিতাতে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল একটি সেঞ্চুরীর ঝলক।

২০১১ সালের সেই বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ৯ ইনিংসে ২৮২ রান। ভারতের মিডল অর্ডারে সেই সময় থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপর্বের ম্যাচে সেঞ্চুরী করেছিলেন বিরাট। এবারের বিশ্বকাপে সেই বিরাট কোহলিই ভারতের তুরুপের তাস। দেশকে বিশ্বকাপ জিতিয়ে সচিন থেকে ধোনি, কপিল দেবদের ছাপিয়ে যাওয়ার সুযোগই রয়েছে তাঁর সামনে।

২০১১ বিশ্বকাপে রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin. ( Image Source: Twitter )

২০১১ সালের বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় দলের হয়ে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও গোটা বিশ্বকাপের মঞ্চে মাত্র দুটো ম্যাচ খেলারই সুযোগ পেয়েছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচ খেলেছিলেন কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেই সকলকে চমকে দিয়েছিলেন এই তারকা স্পিনার। কোয়ার্টার ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে তাঁকে দিয়েই বোলিং ওপেনিং করিয়েছিলেন এমএস ধোনি।

সাফল্যও এনে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়া শিবিরের সবচেয়ে বিধ্বংসী ক্রিকেটার শেন ওয়াটসনকে সেই ম্যাচে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তাও মাত্র ২৫ রানেই ফিরিয়ে দিয়েছিলেন অশ্বিন। এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১৭টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ২০২৩ সালে ভারত বিশ্বকাপ জিততে পারলে বিরাট কোহলির সঙ্গে তিনিও অন্যতম ভারতীয় ক্রিকেটার হিসাবে দুবার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বেন।

The post সচিন, ধোনিদের ছাপিয়ে যাওয়ার সুযোগ বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের সামনে appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador