ক্রিকেটার হিসাবে পারেননি, কোচ হিসাবেই বিশ্বকাপ জয়ের হাতছানি রাহুল দ্রাবিড়ের সামনে

নভে. 17, 2023

Spread the love

Rahul Dravid. ( Photo Source: Michael Steele, Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images )

২০২৩ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মুকুটে যেমন পালক উঠবে। তেমনই পূর্ণ হবে প্রতিশোধের বৃ্ত্তটাও। একইসঙ্গে দীর্ঘদিন ধরে দেখা একটা স্বপ্নও পূরণ হবে সেদিন। তিনি হয়ত বাইশগজে নেই। কিন্তু রোহিত শর্মাদের বাইশগজে এগনোর নীলনক্সাটা তৈরি করে দেন রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারলে অবশেষে ২০ বছর আগের ক্ষতটা মিটবে রাহুল দ্রাবিড়েরও। ২০০৩ সালে মাঠে থেকে লড়াইটা হেরে গিয়েছিলেন তিনি। এবার সেই রাহুল দ্রাবিড়ই রয়েছেন ভারতীয় দলের ডাগ আউটে।

মাঠের লড়াইটা রোহিত শর্মা, বিরাট কোহলিরা করলেও, মাঠের বাইরে থেকে তাদের  জয়ের ছকটা কষে দিচ্ছেন রাহুল দ্রাবিড়। ২০০৩ সালের বিশ্বকাপের হারের ক্ষতটা এখনও দগেদগে রয়েছে তাঁর মনেও। সেই ক্ষতটাই যে এবার তিনিও মেটাতে চাইছেন তা বলার অপেক্ষা রাখে না। সচিন তেন্ডুলকরকে বাদ দিলে ২০০৩ সালের বিশ্বকাপের দলের তিনিই একমাত্র সদস্য যাঁর সামনে রয়েছে বিশ্বকাপ জয়ের হাতছানি। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হতে পারেননি তিনি। বিশ্বকার জয়ী কোচের খেতাব রাহুল দ্রাবিড় পান কিনা সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।

২০০৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়

২০০৩ সালের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে মাঠে নেমেছিল ভারতীয় দল। সেখানেই ভাতের সহকারি অধিনাকের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। সেবারের বিশ্বকাপে আরও একটি ভূমিকায় দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। ভারতের উইকেট কিপারের ভূমিকা পালন করেছিলেন তিনি। আর সেখানেই সাফল্য পেয়ে সকলকে চমকে দিয়েছিলেন বর্তমান ভারতীয় দলের কোচ। সেবারের বিশ্বকাপেও ভারতীয় দলের হয়ে একের পর এক সেরা ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। টিম ইন্ডিয়ার ফাইনালে পৌঁছনোর পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।

শুধু আক্ষেপ একটাই রয়ে গিয়েছে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  তারা সকলেই ব্যর্থ হয়েছিলেন। চ্যাম্পিয়ন নয়, রানার্স তকমা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের। মাঝে কেটে গিয়েছে ২০ বছর। ফের একবার রাহুল দ্রাবিড়ের সামনে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। শুধু বদলেছে ভূমিকাটা। ক্রিকেটার নয়, এবার তিনি ভারতীয় দলের কোচ। বিশ্বকাপ জয়ী দলে ড্রেসিংরুমের সদস্য তিনি হতে পারেন কিনা সেই উত্তর তো ১৯ নভেম্বরই পাওয়া যাবে।

২০০৩ সালের সেই বিশ্বকাপের মঞ্চে রাহুল দ্রাবিড়ের রান ছিল ৩১৮। গড় ছিল ৬৩.৫০। সেই বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরী না পেলেও, রাহুল দ্রাবিড়ের ব্যাটে ছিল অর্ধশতরানের ঝলক। সেইসঙ্গে মিডল অর্ডারের প্রধান ভরসা ছিলেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

The post ক্রিকেটার হিসাবে পারেননি, কোচ হিসাবেই বিশ্বকাপ জয়ের হাতছানি রাহুল দ্রাবিড়ের সামনে appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador