টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ওডিআই-তে অভিষেক মুকেশ কুমারের

জুলাই 27, 2023

Spread the love

Mukesh Kumar. ( Image Source: BCCI )

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়েছিল মুকেশ কুমারের। এবার অপেক্ষাটা ছিল ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে মুকেশ কুমারের অভিষেক হওয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিই ম্যাচেই ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল বাংলার পেসার মুকেশ কুমারের। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। একদিনেরক ফর্ম্যাটে মুকেশ কুমার সফল হন কিনা সেটাই এখন দেখার। এই ম্যাচের আগেই মহম্মদ সিরাজকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের নির্বাচকরা। সেখানেই এই তরুণ ক্রিকেটারকে সুযোগ করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবারের সিরিজে বেশ কিছু তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। সেই দলেই এবার সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমার। বঙ্গ ক্রিকেটের হয়ে বহু ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। লড়াইটা অবশ্য দীর্ঘদিন ধরেই চলছিল এই ক্রিকেটারের। অবশেষে স্বস্তি এসেছে। স্বপ্নপূরণের আনন্দের কথা এবার মুকেশ কুমারের মুখে শোনা গিয়েছিল। সেই সময় দেশের জার্সিতে খেলার ডাক পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বাংলার এই তারকা পেসার।

অভিষেক টেস্টে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন মুকেশ কুমার

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে চিলেন মুকেশ কুমার। সেখানে নিজের পারফরম্যাম্স দেখিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চেও ভারতীয় দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে জায়গা করে নিয়েছিলেন। সেই থেকেই মুকেশ কুমারের যাত্রাটা চলছে। এরপরই ভারতীয় দলের স্কোয়াডে এবার নিজের নাম তুলেছিলেন তিনি। এই মুহর্তের স্বপ্নটাই যে তিনি দেখছিলেন তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগেই দেশের জার্সিতে টেস্টের মঞ্চে অভিষেক হয়েছিল মুকেশ কুমারের। এবার ওডিআই ফর্ম্যাটেও অভিষেকের স্বপ্নপূরণ হয়ে গেল মুকেশ কুমারের। সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় দলের হয়ে অভিষেক হল  মুকেশ কুমারের।

প্রথম শ্রেণীর ক্রিকেটেও নিজের দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ক্রিকেটার। ৩৯টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন মুকেশ কুমার। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯টি উইকেট। ছয়বার পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে মুকেশ কুমারের। সেই মুকেশ কুমারের হাত থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দুরন্ত স্পেল দেখা যায় কিনা সেটাই দেখার।

কেরিয়ারের প্রথম টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো উইকেচট তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে উইকেটতুলতে না পারলেও প্রথম ইনিংসেই জোড়া উইেকেট পেয়েছিলেন তিনি। এবার ওডিআই সিরিজে তিনি কেমন পারফরম্যান্স দেখান সেটা তো সময়ইই বলবে। এদিন ট জেতার পর প্রথমে বোলিং করারই সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

The post টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ওডিআই-তে অভিষেক মুকেশ কুমারের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
FC Bayern এশিয়ার iGaming ব্র্যান্ড Mega Casino World-এর সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছে
ফুটবল আইকন লুকাস পোডলস্কি মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিলেন
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador