Team India. (Photo Source: Twitter)
১৯শে নভেম্বর, রবিবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। ভারতের কাছে তৃতীয় ওডিআই বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে। ১৯৮৩ সালে প্রথমবারের জন্য বিশ্বকাপের ট্রফি জিততে সক্ষম হয়েছিল ভারত। এরপর, ২০১১ সালে দ্বিতীয়বারের জন্য ওডিআই বিশ্বকাপের ট্রফি জিতেছিল ভারতীয় দল।
২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ভারত। এরপর, ২০১১ সালের বিশ্বকাপে অসাধারণভাবে কামব্যাক করেছিল ভারতীয় দল। এই টুর্নামেন্টের গ্রুপ বি-তে দ্বিতীয় স্থান অধিকার করেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। এই পর্বে তারা ৬টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল। এই বিশ্বকাপে ভারত মাত্র ১টি ম্যাচে হেরেছিল। দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে ৩ উইকেটে জয় পেয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচটি টাই হয়েছিল।
কোয়ার্টার ফাইনালে ভারত সামনে ছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচটিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান তুলতে সক্ষম হয়েছিল। ভারত ১৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে ২৬১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। যুবরাজ সিং বল হাতে ২টি উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে ৬৫ বলে অপরাজিত ৫৭ রান করেছিলেন।
সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল ভারত। এই ম্যাচে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬০ রান করেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। রান তাড়া করতে নেমে ২৩১ রানে অলআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। এই ম্যাচটিতে সচিন তেন্ডুলকর ১১৫ বলে ৮৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।
ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত
ওডিআই বিশ্বকাপ ২০১১-এর ফাইনালে শ্রীলঙ্কা প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান তুলেছিল। মাহেলা জয়বর্ধনে ৮৮ বলে অপরাজিত ১০৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। জাহির খান এবং যুবরাজ সিং ২টি করে উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই বীরেন্দ্র সেহওয়াগ এবং সচিন তেন্ডুলকরের উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপর গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি মিলে ভারতের ইনিংসের হাল ধরেন। কোহলি ৪৯ বলে ৩৫ রান করে আউট হন। এরপর, গম্ভীর এবং অধিনায়ক এমএস ধোনির মধ্যে ১০৯ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে। গম্ভীর ১২২ বলে ৯৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হন। ধোনি ৭৯ বলে ৯১ রানের একটি দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি শেষে ছয় মেরে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন। এই ম্যাচে তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল।
The post ফিরে দেখা: ২০১১ সালের বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য appeared first on CricTracker Bengali.










