“স্টুয়ার্ট ব্রড একজন দুর্দান্ত বোলার” – ইংল্যান্ডের অভিজ্ঞ পেসারের প্রশংসা করলেন রাহুল দ্রাবিড়

জুলাই 30, 2023

Spread the love

Stuart Broad. (Photo by Mark Brake – CA/Cricket Australia via Getty Images)

অ্যাশেজ সিরিজ ২০২৩-এর পঞ্চম এবং শেষ টেস্টে এই মুহূর্তে খুব ভালো পরিস্থিতিতে রয়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে তাদের স্কোর হল ৮০ ওভারে ৯ উইকেটে ৩৮৯ রান। তারা প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার থেকে ৩৭৭ রানে এগিয়ে ছিল। এরপর চতুর্থ দিন বেশিক্ষণ ব্যাটিং চালিয়ে যেতে পারেনি ইংল্যান্ড।

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড জানিয়ে দেন যে এই টেস্ট ম্যাচটিই হল আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ। অর্থাৎ, পঞ্চম টেস্ট ম্যাচটি শেষ হওয়ার পরেই তিনি অবসর নেবেন। এরপর থেকে অনেকেই তাকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়েছেন।

ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় স্টুয়ার্ট ব্রডের প্রশংসা করেছেন। তিনি ইংল্যান্ডের এই পেসারকে একজন ‘দুর্দান্ত বোলার’ বলে অভিহিত করেছেন। এছাড়াও তিনি বলেছেন যে জেমস অ্যান্ডারসনের সাথে তার বোলিং অংশীদারিত্ব সবসময় মনে রাখা হবে।

স্পোর্টসকিডা রাহুল দ্রাবিড়ের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “সে একজন দুর্দান্ত বোলার। আমি মনে করি জিমি অ্যান্ডারসনের সাথে তার অংশীদারিত্ব এমন কিছু যা সর্বদা মনে রাখা হবে।”

বর্তমানে খুব ভালো ফর্মে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। তিনি চলতি অ্যাশেজ সিরিজে ইতিমধ্যেই ২০টি উইকেট শিকার করে ফেলেছেন যা ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট ম্যাচের সময় তিনি টেস্ট ক্রিকেটে ৬০০টি উইকেট সম্পূর্ণ করেছিলেন।

জয়ের জন্য ৩৮৪ রান করতে হবে অস্ট্রেলিয়াকে

অ্যাশেজ সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এই টেস্ট ম্যাচটি জিততে না পারলে সিরিজ হেরে যাবে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৮১.৫ ওভারে ১০ উইকেটে ৩৯৫ রান করেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন দল।

এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন জো রুট। তিনি ১০৬ বলে ৯১ রান করেন। তিনি এই ইনিংসে ১১টি চার এবং ১টি ছয় মারেন। ওপেনার জ্যাক ক্রলি ৭৬ বলে ৭৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার। জনি বেয়ারস্টোও ভালো রান পেয়েছেন। তিনি ১১টি চার সহ ১০৩ বলে ৭৮ রান করেন। বেন ডাকেট এবং বেন স্টোকস যথাক্রমে ৫৫ বলে ৪২ রান এবং ৬৭ বলে ৪২ রান করেন। শেষমেশ এই টেস্ট ম্যাচটির ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

The post “স্টুয়ার্ট ব্রড একজন দুর্দান্ত বোলার” – ইংল্যান্ডের অভিজ্ঞ পেসারের প্রশংসা করলেন রাহুল দ্রাবিড় appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador