আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও অজিঙ্ক রাহানেকে নিয়ে আশাবাদী বিক্রম রাঠোর

জুলাই 18, 2023

Spread the love

Ajinkya Rahane. (Photo Source: Justin Setterfield/Getty Images)

প্রায় ১৮ মাাস পর ভারতীয় টেস্ট দলে ফিরেছিলেন অজিঙ্ক রাহানে। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল এই তারকা ক্রিকেটারের। প্রত্যাবর্তনের ম়্চে ভাল পারফরম্যান্সও দেখিয়েছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের হয়ে একমাত্র অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাটেই। এই বছরের শেষেই রয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। সেখানেও ভারতীয় দলের হয়ে অজিঙ্ক রাহানে প্রধান ভূমিকরা গ্রহন করবেন বলে মনে করছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

২০২২ সালে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন অজিঙ্ক রাহানে। এরপর থেকেই আপর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। যদিও তাঁর দলে ফেরার রাস্তা একেবারে বন্ধ করেনি বিসিসিআই কর্তারা। ঘরোয়া ক্রিকেটেরই তাঁকে মনোনিবেশ করার বার্তা দেওয়া হয়েছিল। এবারের ঘরোয়া ক্রিকেটে বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন তিনি। এরপরই আইপিএলের ম়্চে চেন্নাই সুপার কিংস সিবিরে সুযোগ পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন অজিঙ্ক রাহানে।

ডব্লুটিসি ফাইনালে ভারতের য়ে অর্ধশতরান পেয়েছিলেন অজিঙ্ক রাহানে

চেন্নাই সুপার কিংসের হয়ে এবার তাঁর আক্রমণাক্মক পারফর্ম্যান্স দেখে সকলেই আপ্লুত হয়েছিলেন। এমএস ধোনির মুখেও তাঁর প্রশংসা শোনা গিয়েছিল এবার।  এরপরই অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে সুযোগ পেয়েছিলেন অজিঙ্ক রাহানে। এই মুহূর্তে ওয়েস্ট ইঅন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। সেখানে এখনও পর্যন্ত সেভাবে নিজের পারফরম্যন্স দেখানোর সুযোগ পাননি অজিঙ্ক রাহানে। বিশ্বকাপের পরই ভারত নামবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে অজিঙ্ক রাহানেকে নিয়ে যথেষ্ট আশাবাদী  ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “ডব্লুটিসি ফাইনালে তিনি সত্যিই ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তবে খারাপ ফর্মের জন্যই বাদ পড়েছিলেন তিনি। তাঁর যে জিনিসটা ামার সবচেয়ে বেশী নজর কেড়েছে তা হল অজিঙ্ক রাহানের  ঠান্ডা মস্তিষ্ক। নিজের প্র্ত্যাবর্তনের মঞ্চে অসাধারণ ফর্মে ছিলেন। নেটেও সেই একই পদ্ধতিতে ব্যাটিং করে চলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার পরিবেশেও ভাল পারফরম্যান্সই করবেন তিনি। তাঁর মতো একজন ক্রিকেটারের থেকে ভাল পারফরম্যান্সের প্রত্যাশাই করব আমরা”।

এবারের বি্শ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের আগেই অজিঙ্ক রাহানের ওপর নতুন দায়িত্ব উঠেছে। ভারতীয় টেস্ট দলের ,সহ অধিনায়ক হয়েছেন তিনি। চলতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি কেমন পারফরম্যান্স করেন সেটাই এখন দেখার।

The post আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও অজিঙ্ক রাহানেকে নিয়ে আশাবাদী বিক্রম রাঠোর appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador