ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সম্ভাব্য সেমিফাইনালিস্টদের বেছে নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী

জুলাই 9, 2023

Spread the love

Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতে অনুষ্ঠিত হবে। ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত ওডিআই ক্রিকেটের এই সবথেকে বড় টুর্নামেন্টটি চলবে। এবারের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। ৮ই অক্টোবর বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্ৰথম ম্যাচটি খেলবে ভারত। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর কোনও আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেনি ভারত। শেষ দুটি ওডিআই বিশ্বকাপে ভারত সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। এইবারে ভারতীয় দলের কাছে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ জেতার একটি দারুণ সুযোগ রয়েছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী আসন্ন ওডিআই বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্টদের বেছে নিয়েছেন। তার মতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ড সেমিফাইনাল খেলবে।

সৌরভ গাঙ্গুলী বলেন, “আগে থেকে (সেমিফাইনালিস্ট বাছা) বলাটা খুব কঠিন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের পাশাপাশি নিউজিল্যান্ড। ওদের বড় ম্যাচগুলিতে কখনই অবহেলা করা উচিত নয়। তবে আমি চার নয়, পাঁচটা দল বাছব এবং পাকিস্তানকেও এদের মধ্যে রাখব।”

তিনি আরও বলেন, “আমরা অনেকবারই গুরুত্বপূর্ণ সময়ে ভাল পারফর্ম করতে পারিনা। আমরা মনে হয় না এটা বাড়তি মানসিক চাপের জন্য হচ্ছে। আমরা কেবল সঠিক সময়ে পারফর্ম করতে পারছি না। তবে ভারতীয় খেলোয়াড়রা মানসিকভাবে শক্তিশালী এবং শীঘ্রই ওরা এই হতাশা কাটাতে পারবে বলে আমি আশাবাদী। আমরা তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছি, সেটাও কম নয়। আমাদের কিন্তু সুযোগ রয়েছে, দলে কিন্তু অনেক ভাল খেলোয়াড় রয়েছে। আশা করছি এবার সফল হবে।”

বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলীর মতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে টি-২০ দলে রাখা উচিত। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে কোহলির প্রদর্শিত পারফরম্যান্সের কথাও উল্লেখ করেছেন।

সৌরভ গাঙ্গুলী বলেন, “সবসময় সেরা ক্রিকেটারদের দলে নেওয়া উচিত। তারা যেই হোক না কেন, পরিচয় খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমার মতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার, দুইজনের কারুরই টি-টোয়েন্টি দলে সুযোগ না পাওয়ার কোনও কারণ নেই। কোহলি তো আইপিএলে দারুণ ফর্মে ছিল এবং আমায় যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলব দুইজনেই এখনও টি-টোয়েন্টি দলে জায়গা পেতেই পারেন।”

The post ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সম্ভাব্য সেমিফাইনালিস্টদের বেছে নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador