জন্মদিনের মঞ্চে বিরাট কোহলির হাতে সোনার ব্যাট উপহার সিএবির

নভে. 6, 2023

Spread the love

Cab gifts Gold Bat. ( Photo Source: Instagram/Cricket Association Of Bengal )

ইডেন গার্ডেন্সে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে বিরাট কোহলির। জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিলেন বিরাট কোহলি।  তাঁকে ঘিরে এদিন সকলের প্রত্যাশা ছিল একটাই। বিরাট কোহলির ব্যাট থেকে ৪৯ তম ওডিআই সেঞ্চুরী দেখার অপেক্ষাতেই ছিলেন সকলে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছিল বিরাট ভক্তদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ওডিআঅই কেরিয়ারের ৪৯ তম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। বিরাট কোহলির এমন কীর্তি দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট কোহলিকে ঘিরে নেমেছিল শুভেচ্ছা বার্তার ঢল।

ইডেনের ম়ঞ্চে ৩৫-এ পা দিয়েছেন বিরাট কোহলি। তাঁকে দেখার জন্য এদিন ইডেন গার্ডেন্স ছিল কানায় কতানায় ভর্তি। গোটা গ্যালারীর রং ছিল নীল। বেশীরভাগ দর্শকের গায়েই ছিল ১৮ নম্বর জার্সি। বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রস্তুত ছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলও।  ম্যাচ শেষেই বার্থডে বয় বিরাট কোহলির হাতে গোল্ড প্লেটেড ব্যাট তুলে দিল সিএবি।  সেইসঙ্গে বিরাট কোহলির জন্য সিএবিতে এসেছঠিল এক বিরাট কেক। সেই কেক কেটেই বিরাট কোহলির জনব্মদিনের আনন্দে মেতেছিলেন সকলে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি

বিরাটের জন্মদিনে মেতেছিল গোটা ইডেন গার্ডেন্স। সেই মঞ্চেই  সোনার ছেলের হাতে উঠল সোনার ব্যাট। জন্মদিনে বিরাট কোহলিকে সিএবির তরফ থেকে সোনার ব্যাট  উপহার দিলেন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। এদিন  জন্মদিনের মঞ্চে সেঞ্চুরী ইনিংস খেলে বিরাট কোহলিই দেশবাসীকে সবচেয়ে বড় উপহারটা দিয়েছিলেন। সেই ক্রিকেটের নন্দনকাননেই বিরাট কোহলির হাতে উঠল নানান উপহার। বিরাটের জন্মদিন ঘিরে এদিন ইডেন গার্ডেন্সের নান্দনিকতা যে আরও বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

Kolkata, West Bengal | CAB (Cricket Association of Bengal) President Snehasish Ganguly gifted a gold-plated bat as a memento to Virat Kohli on his birthday.

(Picture Source: CAB Media) pic.twitter.com/b1ik2N1maC

— ANI (@ANI) November 5, 2023

এদিন বিরাট কোহলি যখন মাঠে আসেন সেই সময় ভারতীয় দলের রান ১ উইকেটে ৬২। সেই থেকেই বিরাট ধ্বনীতে বারবার গর্জে উঠছিল গ্যালারী। কাওকেই ফিরালেন বিরাট কোহলি। সেখান থেকে ভারতের হাল যেমন শক্ত হাতে সামাল দিলেন,  তেমনই এগিয়ে গিয়েছিলেন নিজের রেকর্ডের দিকেও। সময় যত এগোচ্ছিল বিরাট কোহলির ৪৯ তম সেঞ্চুরীর প্রত্যাশা ততই বাড়তে শুরু করেছিল। অবশেষে ম্যাচের ৪৮ তম ওভারে সকলের স্বপ্নপূরণ। ১২০ বল কেলে সেঞ্চুরী সম্পূর্ণ বিরাট কোহলির।

মাঠের ভিতর সেঞ্চুরী পাওয়ার তৃপ্তির ছাপ বিরাট কোহলির মুখে। অন্যদিকে ইডেনের গ্যালারী তখন বার্থডে বয়ের সেঞ্চুরীর উচ্ছ্বাসে মেতেছে। ক্রিকেটের নন্দনকান আরও একবার স্বাক্ষী রইল ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক মুহূর্তের। এদিন ১০১ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ১০টি বাউন্ডারি দিয়ে।

The post জন্মদিনের মঞ্চে বিরাট কোহলির হাতে সোনার ব্যাট উপহার সিএবির appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador