সিপিএল ২০২৩, ম্যাচ ২৪, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

সেপ্টে. 9, 2023

Spread the love

TKR vs SLK. (Photo Source: Twitter)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৩-এর ২৪ তম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) এবং সেন্ট লুসিয়া কিংস (এসএলকে) একে অপরের মুখোমুখি হবে। ১০ই সেপ্টেম্বর, রবিবার, (ভারতীয় সময় – ১১ই সেপ্টেম্বর, সোমবার) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই মরসুমে ত্রিনবাগো নাইট রাইডার্স এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে এবং ৪টি ম্যাচে জয় পেয়েছে। তারা দুটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হয়েছিল এবং তাদের একটি ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টিকেআর। কায়রণ পোলার্ডের নেতৃত্বাধীন দল তাদের আগের ম্যাচে বার্বাডোস রয়্যালসকে (বিআর) ৪২ রানে পরাজিত করেছিল। আসন্ন ম্যাচটিতে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

অন্যদিকে, সেন্ট লুসিয়া কিংস পয়েন্ট তালিকায় টিকেআরের ঠিক পরেই রয়েছে। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় পেয়েছে এবং ১টি ম্যাচে পরাজিত হয়েছে। তাদের দুটি ম্যাচে বৃষ্টির কারণে কোনও ফলাফল পাওয়া যায়নি। এসএলকে এই মুহূর্তে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের (এসকেএন) বিরুদ্ধে খেলছে। এই ম্যাচটিতে জয় পেলে পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানে পৌঁছে যাবে তারা। এর আগের ম্যাচটিতে বার্বাডোস রয়্যালসকে ৯০ রানে পরাজিত করেছিল সেন্ট লুসিয়া কিংস।

পিচ রিপোর্ট

ব্রায়ান লারা স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটারদের তুলনায় বোলাররা বেশি সুবিধা পাবেন। এই পিচে ভালো রান করা যেকোনো ব্যাটারের পক্ষেই কঠিন। পেসার এবং স্পিনার উভয়ের বিরুদ্ধেই সমস্যার মধ্যে পড়তে পারেন ব্যাটাররা। এই মাঠে ১৪০-১৪৫ খুব ভালো রান হিসেবে গণ্য হবে। এই পিচে প্ৰথমে ব্যাটিং করাই বেশি সুবিধাজনক। শেষমেশ টসজয়ী অধিনায়ক কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়।

সম্ভাব্য একাদশ

ত্রিনবাগো নাইট রাইডার্স

মার্টিন গাপটিল, মার্ক ডেয়াল, নিকোলাস পুরান, লোরকান টাকার (উইকেটরক্ষক), কায়রণ পোলার্ড (অধিনায়ক), আকিল হোসেন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, আলি খান, ওয়াকার সালামখেইল, জেডেন সিলস।

সেন্ট লুসিয়া কিংস

কলিন মুনরো, জনসন চার্লস (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা (অধিনায়ক), শ্যাড্রাক ডেসকার্টে, রোশন প্রিমাস, রোস্টন চেস, খ্যারি পিয়ের, আলজারি জোসেফ, পিটার হ্যাডজোগলু, ম্যাথু ফোর্ডে।

ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস হেড টু হেড

ম্যাচ – ২১ | ত্রিনবাগো নাইট রাইডার্স – ১৫ | সেন্ট লুসিয়া কিংস – ৬

সম্প্রচার বিবরণী

ম্যাচ – ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস

সময় – ভোর ৫:৩০টা

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইট

The post সিপিএল ২০২৩, ম্যাচ ২৪, ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম সেন্ট লুসিয়া কিংস: ম্যাচ প্রিভিউ,সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
FC Bayern এশিয়ার iGaming ব্র্যান্ড Mega Casino World-এর সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছে
ফুটবল আইকন লুকাস পোডলস্কি মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিলেন
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador