১৫-এর বদলে ১৪ অক্টোবর হতে পারে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ

জুলাই 31, 2023

Spread the love

Rohit Sharma & Babar Azam. ( Image Source: Twitter )

কয়েকদিন ধরেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন পরিবর্তন নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে ১৫ অক্টোবরের পরিবর্তে সেই ম্যাচহতে পারে ১৪ অক্টোবর। সোমবারই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়েযেতে পারে। শুধুমাত্র এই একটিই ম্যাচ নয়, আরও কয়েকটি  ম্য়াচেরও দিন পরিবর্তন হতে পারে। প্রথম সূচী অনুযায়ী আহমেদাবাদে ১৫ অক্টোবর বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাাকিস্তান লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু নবরাত্রির জন্য সেই দিন পরিবর্তনের আবেদন করেছিল বিসিসিআই। শোনাযাচ্ছে একদিনেরএগিয়ে যেতে চলেছে সেই ম্যাচ।

চলতি মাসেই বিশ্বকাপের সূচী ঘোষণা হয়েছে। সেখানেই সকলের নজর ছিল এবারের বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকে। প্রথমে ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার সূচী ঘোষণা হয়েছিল। কিন্তু সেই সময় ভারত জুড়ে শুরু হবে নবরাত্রি। ১৫ অক্টোবরই হবে নবরাত্রি। সেই দিনই গুজরাত জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হয় গাবরা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের কথা মাথায় রেখেই বদলে যেতে পারে এই ম্যাচের দিন। নিরাপত্তা জনিত কারণেই এমন ভাবনার কথা শুরু হয়েছিল।

বিশ্বকাপের সূচী অনুযায়ী ১৫ অক্টোবর হওয়ার কথা ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ

ওডিআই বিশ্বকাপের সূচী ঘোষণা হওয়ার পর থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদ। ইতিমধ্যেই সেই ম্যাচের সময় আহমেদাবাদের বিভিন্ন হোটেল সমস্ত জায়গাও বুকিং প্রায় হয়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনা কিন্তু খানিকটা হলেও দুঃসংবাদ ক্রিকেট প্রেমীদের কাছে। সেখানে খেলা দেখার ব্যবস্থা ইতিমধ্যেই পাকাপাকি করে ফেলেছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু ম্যাচের দিন বদলের খবর যে তাদের অস্বস্তি অনেকটা বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।এই খবর নিয়েই এখন জল্পনা তুঙ্গে পৌঁছেছে। সেইসঙ্গেই শোনাযাচ্ছে যে গামী ১৪ অক্টোবরই নাকি হতে পারা বহু কাঙ্খিত সেই বারত বনাম পাকিস্তান ম্যাচ।

যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে কোনও কিছু ঘোষণা হয়নি। তবে বিসিসিআইয়ের তরফে আগদেই আইসিসির কাছে সেই বেদন করা হয়েছিল। শুধু এই ম্যাচই নয়, বিশ্বকাপের মঞ্চে আরও কয়েকটা ম্যাচের দিনও নাকি বদলে যেতে পারে। ৩১ জুলাই সেই নতচুন দিনের কথা ঘোষণা হতে পারে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তকিয়ে রয়েছন সকলে।

বিশ্বকাপের আগেই অবশ্য ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। আগামী অগস্ট মাসের শেষেই শুরু হতে চলেছে এবূারের এসিয়াকাপ। সেখানেি পাকিস্তানের বিরুদ্ধে দুবার মুখোমুখি হবে ভারতীয় দল। ফাইনালে উঠলে একে অপরের বিরুদ্ধে তিনবার মুখোমুখি হবে  তারা।

The post ১৫-এর বদলে ১৪ অক্টোবর হতে পারে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
FC Bayern এশিয়ার iGaming ব্র্যান্ড Mega Casino World-এর সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছে
ফুটবল আইকন লুকাস পোডলস্কি মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিলেন
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador