বিশ্বকাপ ২০২৩, শ্রাীলঙ্কা বনাম আফগানিস্তানঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ

অক্টো. 29, 2023

Spread the love

Sri Lanka and Afghanistan. (Photo Source: Twitter)

সোমবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই মুহূর্তে দুই দলের সামনেই সেমিফাইনালের রাস্তা খোলা রয়েছে। যদিও সেই পথ খানিকটা হলেও কঠিম। দুই দলের কাছেই এই ম্যাচ মরণ বাঁচন লড়াই। সেখানেই শেষ হাসি কোন দলের অধিনায়কোর মুখে ফোটে তা তো সময়ই বলবে। এই মুহূর্তে দুই দলই বিশ্বকাপের মঞ্চে তাদের পাঁচটি ম্যাচের মধ্যে দুটোতে জিততে পেরেছে। সেমিপাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে দুই দলকেই তাদের এই ম্যাচ জিততে হবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

এবারের বিশ্বকাপের মঞ্চে পরপর দুটো ম্যাচেই জয় পেয়েছে আফগানিস্তান। ইংল্যান্ড ও পাকিস্তানের মতো দলকে হারিয়ে যে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাদের দুর্ধর্ষ জয় সকলকে চমকে দিয়েছে। সেই পারফরম্যান্সের ধারা যে তারা এবারের বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধেও বজায় রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। সেই ভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে দুই শিবিরই। অন্যদিকে শ্রীলঙ্কা শিবিরে লাহিরু কুমারার বদলে দলে এসেছেন দুশমন্থ চামিরা।

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

কুশব মেন্ডিসঃ এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন কুশল মেন্ডিস। ইতিমধ্যে পাঁচ ইনিংসে ২২৯ রান করে পেলেছেন কুশল মেন্ডিস। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৪৫.৮০ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৪২.২৩। অধিনায়ক হিসাবে তিনি ভালো চয়েজ।

ইব্রাহিম জারদানঃ শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১১৩ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন ইব্রাহিম জারদান। সেইসঙ্গে ম্যাচের সেরাও হয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

অল রাউন্ডার

মহম্মদ নবিঃ এখনও পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধেই সবচেয়ে ভাল বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন এই  আফগান ক্রিকেটার। এবারের বিশ্বকাপে তিনটি উইকেট নিয়েছেন এবং ৪১ রান করেছেন মহম্মদ নবি।

বোলার

দিলশান মদুসঙ্কাঃ এবারের বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন দিলশান মদুশঙ্কা। ইতিমধ্যেই ১১ টি উইকেট তুলে নিয়েছেন তিনি। সেইসঙ্গে তাঁর ইকনমি রেট রয়েছে ৬.২৭ এবং স্ট্রাইকরেট রয়েছে ২৩.৪৫। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেটের মালিক তিনি।

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের সম্ভাব্য প্রাস্তাবিত একাদশ

রহমনুল্লাহ গুরবাজ, কুশল মেন্ডিস, সাদিরা সামাবিক্রমা, ইব্রাহিন জাদরান, পাথুম নিসাঙ্কা, মহম্মদ নবি, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রশিদ খান, কাসুন রজিথা, মহিস থিকসানা, দিলশন মদুশঙ্কা

The post বিশ্বকাপ ২০২৩, শ্রাীলঙ্কা বনাম আফগানিস্তানঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
ফুটবল আইকন লুকাস পোডলস্কি মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিলেন
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador