আয়ারল্যান্ড বনাম ভারত, তৃতীয় টি-২০: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

আগস্ট 22, 2023

Spread the love

IRE vs IND. (Photo Source: Twitter)

২৩শে আগস্ট, বুধবার, ডাবলিনের দ্য ভিলেজে চলতি সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড এবং জসপ্রীত বুমরাহের নেতৃত্বাধীন ভারত। এই সিরিজটি ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। তাই শেষ ম্যাচটি হল নিয়মরক্ষার ম্যাচ। তবে আয়ারল্যান্ডের দিক দিয়ে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ হারতে চাইবে না।

প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জয় পেয়েছিল ভারত। এরপর দ্বিতীয় ম্যাচটিতে ৩৩ রানে জয় পায় জসপ্রীত বুমরাহের নেতৃত্বাধীন দল। এই ম্যাচে রুতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন এবং রিঙ্কু সিং খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। গায়কওয়াড় ৬টি চার এবং ১টি ছয় সহ ৪৩ বলে ৫৮ রান করেছিলেন। স্যামসন এবং রিঙ্কু যথাক্রমে ২৬ বলে ৪০ রান এবং ২১ বলে অপরাজিত ৩৮ রান করতে সক্ষম হয়েছিলেন। শিবম দুবেও ভালো রান পেয়েছিলেন। তিনি ১৬ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে, অ্যান্ড্রু বলবির্নি ৫১ বলে ৭২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ৪টি ছয় মেরেছিলেন। জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং রবি বিষ্ণোই যথাক্রমে ৪ ওভারে ১৫ রান, ৪ ওভারে ২৯ রান এবং ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন। এই সিরিজের শেষ ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

ডাবলিনের দ্য ভিলেজের পিচে বোলারদের তুলনায় ব্যাটারদের জন্য বেশি সাহায্য রয়েছে। এই মাঠে ১৭০-১৮০ রান ভালো রান হিসেবে গণ্য হবে। এই পিচের কথা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

আয়ারল্যান্ড

পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাককার্থি, ক্রেগ ইয়ং, জশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।

ভারত

যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, আভেশ খান, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণ।

আয়ারল্যান্ড বনাম ভারত: টি-২০-তে হেড টু হেড

ম্যাচ – ৭ | ভারত – ৭ | আয়ারল্যান্ড – ০

সম্প্রচার বিবরণী

ম্যাচ – আয়ারল্যান্ড বনাম ভারত, তৃতীয় টি-২০

সময় – সন্ধে ৭:৩০টা (ভারতীয় সময়)

সরাসরি সম্প্রচার – স্পোর্টস ১৮

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা

The post আয়ারল্যান্ড বনাম ভারত, তৃতীয় টি-২০: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
FC Bayern এশিয়ার iGaming ব্র্যান্ড Mega Casino World-এর সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছে
ফুটবল আইকন লুকাস পোডলস্কি মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিলেন
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador