ওডিআই বিশ্বকাপ, নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তানঃ সম্বাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

অক্টো. 17, 2023

Spread the love

New Zealand and Afghanistan. (Photo Source: Twitter)

এবারের ওডিআই বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে নিউ জিল্যান্ড। এখনও পর্যন্ত প্রত্যেকটি ম্যাচে জিতেছে নিউ জিল্যান্ড।  প্রতিটি ম্যাচ জিতে এই মুহূর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জিল্যান্ড। সেখানেই আফগানিস্তান তাদের থেকে ধারেভারে অনেকটাই পিছিয়ে রয়েছে। এই ম্যাচেও যে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে নিউ জিল্যান্ড তা বলার অপেক্ষা রাখে না। তবে শেষ ম্যাচে আফগানিস্তানও ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে এবারের বিশ্বকাপে সকলকে চমকে দিয়েছে। এই ম্যাচেও তারা তেমন কোনও চমক দেখায় কিনা তা তো সময়ই বলবে।

ইংল্যান্ডকে হারানোর পরই বিশ্বকাপের গ্রুর পর্বের তালিকায় ছয় নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারানোটা যে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে তাও বলার অপেক্ষা রাখে না। গত ম্যাচেই বল হাতে ভাল ফর্মে দেখা গিয়েছে রশিদ খানকে। সেইসঙ্গে মুজিব উর রহমনও চিলেন অসাধারণ ফর্মে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও যে সেটাই আফগান বাহিনী কাজে লাগাতে চাইবে তা বলাই বাহুল্য। শেষপর্যন্ত ম্যাচে জয়ের হাসি কোন দলের ক্রিকেটারদের মুখে ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তান সম্ভাব্য একাদশ

নিউ জিল্যান্ডঃ  ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, এমএস চ্যাপম্যান, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, ঈশ সোধি

আফগানিস্তানঃ হশমতউল্লাহ শাহিদি, ইব্রাহিম জাদরান, আর শাহ, মহম্মদ নবি, অজমতউল্লাহ ওমরজাই, রহমনুল্লাহ গুরবাজ, আইএ খিল, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নবিন উল হক

নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভন কনওয়েঃ এবারের বিশ্বকাপে এই মুহূর্তে সেরা পারফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছেন নিউ জিল্যান্ডের ডেভন কনওয়ে। ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে ২২৯ রান করে ফেলেছেন তিনি। সেখানেই তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১০৪.০৯।

রাচিন রবীন্দ্রঃ এবারের বিশ্বকাপের নিউ জিল্যান্ডের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন রাচিন রবীন্দ্র। প্রথম ম্যাচে সেঞ্চুরীর পর দ্বিতীয় ম্যাচেও অর্ধশতরান করেছিলেন তিনি। এই মুহূর্তে বিশ্বকাপে ১৮৩ রান করেছেন রাচিন রবীন্দ্র।

বোলার

রশিদ খানঃ এবারের বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যেই পাঁচটি উইকেট তুলে নিয়েছেন রশিদ খান। সেখানে রান দিয়েছেন মাকত্র ৪৮। এই ম্যাচে ফ্যান্টাসি দলে বোলার হিসাবে অন্যতম প্রছান চয়েজ হতে পারেন তিনি।

ম্যাচ হেনরিঃ এবারের বিশ্বকাপে নিউ জিল্যান্ডের হয়ে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখাচ্ছেন ম্যাট হেনরি। ইতিমধ্যেই তিন ম্যাচে ৮ টি উইকেট তুলে নিয়েছেন তিনি।

নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের সম্ভাব্য প্রস্তাবিত একাদশ

ডেভন কনওয়ে ( অধিনায়ক ), রহমনুল্লাহ গুরবাজ, ড্যারিল মিচেল, হশমতউল্লাহ শাহিদি, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার ( সহ অধিনায়ক ), আজমতউল্লাহ ওমরজাই, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, মুজিব উর রহমন, রশিদ খান

The post ওডিআই বিশ্বকাপ, নিউ জিল্যান্ড বনাম আফগানিস্তানঃ সম্বাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
ফুটবল আইকন লুকাস পোডলস্কি মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিলেন
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador